শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত। লালমাইয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন, স্থানীয়দের মাঝে নতুন আশার আলো। গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ কোটালীপাড়য় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী।
Title :

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা!

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তাঁর সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় নগরীর মেন্দিবাগে তাঁদের কোপানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহত দুজন হলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন।

এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews