শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০
Title :

লালমনিরহাটে ইউপি সদস্যদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন! 

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটে সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও নির্বাচিত সাধারণ সদস্যগন তাদের পদ বহাল রাখার দাবীতে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, সদস্য পদ কোনো দলীয় পদ নয়। আমরা সরাসরি জনগনের ভালোবাসা ও ভোট নিয়ে নির্বাচিত হয়েছি।
আমরা জনগনের সবচেয়ে কাছে থেকে প্রতিনিধিত্ব করি। এবং যথেষ্ট জবাবদিহি করতে হয় আমাদের। আমরা সর্বদাই
বিচার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, পারিবারিক কলহ রোধ, সামাজিক সুরক্ষা খাতের সেবাসমূহসহ সরকার কর্তৃক নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি। শুধুমাত্র আমাদের মাধ্যমেই এই সকল নাগরিক সেবা দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে প্রদান করা সম্ভব হয়।

এমতাবস্থায় হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারণ শুধু নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক অন্তরায় সৃষ্টি হবে।

তাই আমরা বর্তমান সরকারের নিকট ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য মিডিয়ার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

এবং ইউনিয়ন পরিষদ বহাল রাখার যৌক্তিকতা সম্পর্কে স্মারকলিপিতে বিস্তারিত উল্লেখ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews