বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

সুন্দরগঞ্জে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ “এক ডোজএইচপিভি টিকা নিন, জরায়ুর মুখে ক্যান্সার রুখে দিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কাজী আবু আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ রাকিবুল ইসলাম। প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,আব্দুল মান্নান আকন্দ,গোলাম মোস্তফা,সুপার মোঃ ইয়াকুব আলী,মোঃ আখতারুজ্জামান সুজা, মোঃ মাহবুবুর রহমান,মোছাঃ ফাতেমা আক্তার ও মোঃ ওবায়দুল হক চৌধুরী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন,আগামী ২৪ অক্টোবর হতে ২৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্ম দিবসে উপজেলার একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্তর সহ পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন এর মাধ্যমে এসব টিকা প্রদান করা হবে। এইচপিভি টিকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরের কিশোরীদের উপজেলায় নির্ধারিত ৩৬০ টি এইচপিভি ঠিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। উপজেলায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কমপক্ষে ২৪ হাজার। এই টিকা প্রদান করা হলে কিশোরীরা ভবিষ্যতে জরায়ুর মুখের ক্যান্সার হওয়া থেকে রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews