মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ-

উজিরপুরের কিশোর রানা (১৭) ঢাকার কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

২৩,অক্টোবর বুধবার রাতে কেরানীগঞ্জের কলাতিয়া বাবর কোম্পানির জুতার কারখানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রানার সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভিআইপি রোডের মোঃ আলী সরদারের ছেলে। জীবিকার প্রয়োজনে কেরানীগঞ্জের কলাতিয়া নিশানবাড়ি এলাকায় থেকে বাবর কোম্পানির জুতার কারখানায় কাজ করতেন।

রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, রানা এবং তারা একসঙ্গে একই কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেলে কাজের বিষয়ে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে কারখানার গেটের কাছাকাছি একটি স্থানে ২/৩ জন দূর্বৃত্ত মিলে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানার চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে প্রথমে কলাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।স্থানীয়সুত্রে আরো জানা যায় রানা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews