বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাপে তেল কম দেওয়ার অপরাধে পটুয়াখালীতে ফিলিং স্টেশন বন্ধ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
২৪ অক্টোবর ২০২৪।

পটুয়াখালীতে মাপে তেল কম দেওয়ার অপরাধে এস এস ফিল্ম স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টটি পরিচালিত হয়েছে। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায়, যতদিন পর্যন্ত তেলের মাপ ঠিক না করবে ততদিন পর্যন্ত ফিল্ম স্টেশনটিকে বন্ধ রাখার নির্দেশ দেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শীয়ালি বাজার সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত এসএস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১০ লিটার পেট্রোলে ৬১০ মিলি ও ১০ লিটার ডিজেলে ৫০০ মিলি কম পাওয়া যায়। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর্যন্ত তেল চুরি করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে এসএস ফিলিং স্টেশনটি চালু হওয়ার পর থেকে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিল। তবে গত কয়েক বছর ধরে তারা এই অপরাধের সঙ্গে যুক্ত হয়। একাধিকবার চুরির বিষয়টি গাড়িচালক ও স্থানীয়রা ধরলেও তাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে তেল চুরির বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এসএস ফিলিং স্টেশনকে মোবাইল কোর্টের মাধ্যমে তেল চুরির দায়ে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে, এভাবেই তেল চুরি করে আসছিলো ফিলিং স্টেশনটির লোকজন।

এবিষয়ে মোবাইল কোর্টের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, এসএস ফিলিং স্টেশনে ১০ লিটার পেট্রোলে ৬১০ মিলি ও ১০ লিটার ডিজেলে ৫০০ মিলি কম পাওয়া গেছে। এই অপরাধের তাদের ওজন ও পরিমাপ দণ্ড আইন ২০১৮ অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের পরিমাপ যন্ত্রগুলো ঠিক করা হলে আমরা আবার গিয়ে সেগুলো চেক করব, সব কিছু ঠিকঠাক থাকলে তাদের পুনরায় অনুমতি দেওয়া হবে।

এস এস ফিলিং স্টেশনের মালিক সেলিম খন্দকারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মেশিনের সমস্যা হয়েছে, তাই তেল কম যেত। কিন্তু একসঙ্গে তিনটি মেশিনে সমস্যা হয়েছে প্রশ্ন করলে, তিনি সরি বলে ফোন কেটে দেন। সাধারণ জনগণের দাবি এভাবে প্রত্যেকটি ফিলিং স্টেশন প্রশাসনের চেক করা একান্ত জরুরী। এবং এ অভিযান অব্যাহত রাখাও দরকার, যাতে সাধারণ গাড়ীচালক আর প্রতারণার শিকার না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews