মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কাশিয়ানীতে শিক্ষিকা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, শিশুবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান
Title :

কোম্পানীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।

সভায় উপজেলার লীজ বহির্ভুত বালু পাথর উত্তোলন বন্ধ ও মাদকের বিরুদ্ধে কটুর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ এবং পৃথক অভিযানে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলন ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা, মামলা ও মালামাল আটক করা হচ্ছে বলে জানানো হয়। তাছাড়া ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর সাথে মতবিনিময়ের কথা জানান ইউএনও। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মোবাইল কোট পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়। এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বক্তারা। তাছাড়া ৫ আগষ্টের পরে সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মামলায় ৫জন আসামি গ্রেফতারে পুরো বিভাগে প্রশংসনীয় উদ্যোগ বলে জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কামরুজ্জামান রাসেল, উপজেলা শিক্ষা অফিসার টিটু কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা আনসার ও বিডিপি অফিসার সেলিনা আক্তার, গ্রাম আদালতের সমন্বয়ক গীতা রানী মোদক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা এলজিইডি অফিসার আসিফ খান রাবি, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সাইদ, মহিলা বিষয়ক অফিসার শিবলী আতিকা তিন্নি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোর্শেদ আলম প্রধান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews