শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

সিলেট বিভিন্ন সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধ ও বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ২০৪ পিস, সানগ্লাস ১৮০০ পিস, নিভিয়া সফট ক্রিম ৬৩০ পিস, ৩১ কেজি সার্ফ এক্সেল, মদ ৯৬ বোতল, মোটরসাইকেল ৩টি, বাংলাদেশী রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, দৈনিক খবরের কন্ঠকে বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews