শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ,
Title :

বাগেরহাটের মোংলায় বিএনপির বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট।

বাগেরহাটের মোংলায়, কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫আগস্টের পর থেকে মোংলা-রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে সুন্দরবন ইউনিয়নের ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সুন্দরবন ইউনিয়ন বিএনপি। প্রায় দেড় যুগ পরে খোলা ময়দানে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা সকল নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে এ সমাবেশ করা হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীরা একদিকে উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সংঘাত এড়িয়ে সম্প্রীতি গড়তে সচেষ্ট হচ্ছেন সকলে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপি সদস্য ও মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপি সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান হাওলাদার ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মোছাল্লী খোকন।
সমাবেশে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews