1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪- অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব র‍্যালি,ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক,উপজেলা জামায়াত ইসলামের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু,পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া,সদস্য সচিব মোঃ মিজানুর রহমান নিপু,পৌর জামায়াত ইসলামের আমির মোঃ একরামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর আহমেদ লস্কর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদ মোঃ আঃ মান্নান আকন্দ ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন বুলু সহ প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাচিত ২ জন আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। এর আগে একটি যুব র‍্যালি, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ২ মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট