বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

লালমনিরহাটের হুন্ডি ব্যাবসায়ী সুমন খানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা! 

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার সদর থানার মৃত বাচ্চু খানের ছেলে আওয়ামিলীগ নেতা ও মানবতার ফেরিওয়ালা খ্যাত হুন্ডি সুমন ওরফে মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সুমন খানের (৪৬) এর বিরুদ্ধে গত ৩১/১০/২০২৪ ইং তারিখ লালমনিরহাট সদর থানায় অবৈধ সম্পদ অর্জনের কারনে সিআইডি, লালমনিরহাট ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলা দায়ের করেছে। লালমনিরহাট সদর থানার মামলা নং-৬১।

মামলার সূত্র ও সিআইডি লালমনিরহাট এর প্রেস নোট সূত্রে জানা যায়, তার অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, বিশাল অট্টালিকা এবং অন্যান্য ব্যবসাসহ চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে প্রেডিকেট অপরাধের বিষয়ে মামলা করেন সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ আবদুল হাই সরকার।

মামলায় উল্লেখ্য, হুন্ডি সুমন খানের ব্যাংকে জমা ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশত সাইত্রিশ কোটি উনপঞ্চাশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশত ষাট) টাকা।

সুমন খানের স্ত্রী মোছাঃ নাহিদা অক্তার রুমা (৪৩) এর ব্যাংক একাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত দশ) টাকা জমা হয়।

এদিকে সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার নিবাসী হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুম (৩৮) এর ব্যাংক একাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশত ছিয়াশি কোটি পঁচানব্বই লক্ষ একষট্টি হাজার একশত সাতাশ) টাকা জমা হয়। বৈধ আয়ের উৎস না থাকলেও বিপুল পরিমান অর্থের জমা, স্থানান্তর ও রুপান্তর করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

সচেতন মহলের দাবী এর বাহিরে আর কি পরিমাণ সম্পদ আছে তা জানার দরকার।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews