1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

শ্রীপুরে পরকিয়ার জেরে প্রান দিলো দুই সন্তানের জননী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, হিসেবে

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন এর চিনাসুখানিয়া পূর্ব পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে জামান মিয়া। তিনি পেশায় একজন গরুর ব্যবসায়ী । এক ই গ্রামের প্রবাসী মোতালেব হোসেন এর স্ত্রী রাশিদা (৩০) এর সাথে পরকিয়ার প্রেমে আবদ্ধ হন। এই পরকিয়ার সূত্র ধরে রাশিদা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রাশিদার জা আফরোজা (২২)বলেন গলায় পাশি লাগানোর পূর্বে মুঠোফোনে কার সঙ্গে ঝগড়া করতে দেখেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরজমিনে গিয়ে জানা যায় রাশিদা আত্মহত্যার পূর্বে অনেক সুন্দর করে সাজ গুজ করে। এদিকে বেশ কয়েকজন প্রতিবেশী নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন মোতালেব এর সাথে বিয়ের কিছুদিন পর থেকেই রাশিদা প্রতিবেশী জামানের সঙ্গে পরিকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে নানা সময় মোতালেব ও রাশিদার সঙ্গে ঝগড়া ও মারামারি করতে দেখেন তারা। তবে এখন পর্যন্ত আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। মৃত রাশিদার স্বামী মোতালেব গত ১১ মাস পূর্বে ব্রুনাই ( প্রবাসে) গিয়েছেন । মৃত রাশিদার দুটি কন্যা সন্তান রয়েছে। মেহরিন রিমি (১১) ও রিদিয়া (৭) ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছে না। রিপোর্ট আসার পর এ বিষয়ে জানাতে পারবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট