বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে ভ‚য়া বাদি সেজে থানায় মামলা, আসামীদের হয়রানী!

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট :

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ভ‚য়া বাদি সেজে সাংবাদিক ও  আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করে থানায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে আসামীদের করা হচ্ছে নানা হয়রানী। এ বিষয়ে নোটারী পাবলিকের কার্যালয়ে ঘোষনা পত্র দিয়েছেন কাজী শামীম আহমেদ নামে এক ব্যক্তি। এতে তিনি উল্লেখ করেন শহরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় তার স্বাক্ষর জালিয়াতি করে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ অজ্ঞাত ব্যক্তি এ মামলাটি দিয়েছেন।
এছাড়াও কাজী শামীম আহমেদ ওই মামলার বাদি নন দাবী করে আদালতে একটি হলফনামা দিয়েছেন।  এদিকে, মামলার বাদী কাজী শামীম আহমেদের স্বাক্ষর যাচাই করার আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দিয়ে তিনি মামলাটি দায়ের করেননি জানালে বিচারক ফখরুল ইসলাম এ আদেশ দেন। একইদিন মামলায় ১২ নম্বর আসামী মোঃ সনু মিয়া ও আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আ: গনি জামিন আবেদন মঞ্জুর হয়।

বিষয়টি জেলাজুড়ে ছড়িয়ে পড়লে মামলার আসামীরা জামিন পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।

এর আগে গত ১৮ জুলাই হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৬ অক্টোবর সদর মডেল থানায় মামলাটি করেন বলে পুলিশ জানায়।

এতে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক থেকে দুইশ’ জনকে আসামী করা হয়।

এর মধ্যে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ,
সাংবাদিক মজিবুর রহমান ও
হবিগঞ্জ সদর উপজেলার হাজী আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, এছাড়াও মামলায় তারেক মিয়া ওরফে চশমা তারেক, মেহেদি হাসান ফাহিম, হাবিবুর রহমান খান, বিপ্লব রায় চৌধুরী, মেহেদী হাসান ইশানসহ আরো অনেকেই আসামী রয়েছেন।

মামলার বাদি কাজী শামীম আহমেদে  বলেন, আমি মামলা টি দায় করিনি- ভূয়া বাদী সেজে এই মামলা দায় করা হয়েছে- আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিষয় বলেছি!
দুস্কৃতিকারী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ জানাচ্ছি!

আদালতের জিআরও আব্দুল কাদের বলেন, ‘বাদী কাজী শামীম আহমেদ বুধবার আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেননি জানালে তাঁর স্বাক্ষর যাচাইয়ের আদেশ দেন বিচারক।

পরবর্তী প্রক্রিয়ায় তাঁর স্বাক্ষর সংগ্রহ করে যাচাই করার জন্য হস্তরেখা বিশারদের নিকট পাঠানো হবে।’

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম  বলেন, ‘শুনেছি বাদী আদালতে একটি হলফনামা দিয়েছেন। এতে কি উল্লেখ রয়েছে এবং আদালত কি আদেশ দিয়েছেন তা এখনও জানতে পারিনি’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews