1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

নারীর স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে দেশ রামপালে নারী সমাবেশে অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল ( বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটে রামপালে উজলকুড়বাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২-১১-২০২৪) বেলা ১১ টা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলার ফয়লাহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক লুৎফার রহমান মোড়ল, মো. কামাল হোসেন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, কামরুজ্জামান টোকন, সেচ্ছাসেবক দলের তরফদার মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, সাবেক যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে। তারা স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধে জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। তিনি তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন। সভায় প্রায় সহাস্রাধিক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট