সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

মোংলায় পশুর নদীতে  জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ! 

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

বাগেরহাটের মোংলায় নিখোঁজ ১ এক জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড,
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় থাকা ৫ (পাঁচ) জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ৪(চার) জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১(এক)জন নিখোঁজ হন, শুক্রবার (১নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তার নাম মোঃআব্দুল হাকিম (১৮),তার বাড়ি খুলনার লাউডোব এলাকায়। তাকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে ১(একটি) লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দেয়। এতে লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার একটি নৌকায় থাকা ৫(পাঁচ) জেলে ছিটকে নদীতে পড়ে যায়, ৪ (চার) জন উদ্ধার হলেও মোঃআব্দুল হাকিম নামে ১(এক) জেলে নিখোঁজ আছেন। শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় এ অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর ) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে মোঃআব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের ২(দুটি) টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।
এদিকে, গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, তাদের ৫০ লাখ এর অধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews