1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এ নিয়ে ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

৪/১১/২৪ ইং রোজ সোমবার দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।

নব-গঠিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত কমিটিতে ৩০ জন সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (অর্থনৈতিক বিষয়ক সম্পাদক), হাফিজুর রহমান মোল্লা কচি (সাবেক সভাপতি), জহিরুল হক খোকন (সাবেক সাধারণ সম্পাদক), নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বেলাল উদ্দিন সরকার তুহিন, আবু শামীম মো. আরিফ, মো. আসাদুজ্জামান শাহীন, অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুন, কাউছার কমিশনার, আলহাজ্ব মো. আজিম, মাসুদুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, মাইনুল হোসেন চপল, এইচ.এম বাশার, শফিকুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আহসান উদ্দিন খান শিপন, তরুন দে, মো. আল-আমিন লিটন, মো. সালাহ উদ্দিন, তানিম সাহেদ রিপন, আরমান উদ্দিন পলাশ, আলহাজ্ব মো. মাহিন, আশরাফুল করিম রিপন, মজিবুর রহমান মন্টু, আবুল কালাম, নাছির আহমেদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও কবীর আহমেদ ভূইয়া।

সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা দলের উন্নয়ন ও জনগণের সেবা করার জন্য প্রস্তুত। নতুন এই কমিটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নতুন উদ্যোমে কার্যক্রম শুরু করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট