মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত আহত ৬!

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে।এসময় ইজিবাইক চালকসহ আহত হয়েছে আরো ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ০৪ নভেম্বর দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান(২১)ও তার ভাগ্নে খুলনার তেরখাদা, মাসুদ ফরাজীর ছেলে হুসাইন ফরাজী(৮)।হুসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্য করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীতে লেখাপড়া করতো।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারী চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে।এবং বাকী ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews