মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

রামপালে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠনে রূপান্তরের সভা অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপালে সুন্দরবন রক্ষায় এক যুব ফোরাম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,  প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল, যা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে এই সুন্দরবন চরম প্রাকৃতিক ও পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। অপরিকল্পিত কার্যক্রমের কারণে এই অঞ্চলে দূষণ বাড়ছে। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে নদী দূষণে খাল ও জলাশয় গুলোকে প্রভাবিত করছে। যা শেষ পর্যন্ত জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করে বনের মাটি ও পানি দূষিত করছে। এর ফলে গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সুন্দরবনের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবিকা চরমভাবে হুমকির মুখে পড়েছে, যে কারণে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করাও জরুরি।
রূপান্তরে প্রজেক্ট অফিসার খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। রূপান্তর কর্মী পার্থ প্রতিম ঠাকুরের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, রূপান্তরের মনিটরিং কো-অর্ডিনেটর ফারাহ বি তাবাচ্ছুম, রূপান্তরের প্রজেক্ট অফিসার মো. গোলাম কিবরিয়া, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রূপান্তর কর্মী দিপ্তী রাণী রায়, সুনীতি রায় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews