বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

সিলেটের সীমান্তে প্রায় এক কোটি টাকার চোরাই পণ্য আটক! 

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের বিভিন্ন সীমান্তে ৩ দিনের ব্যবধানে প্রায় কোটি টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ চোরা চালানের বিভিন্ন পণ্য আটক করেছে সিলেট ৪৮ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ।

গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সুপারি ১৫,৬০০ পিস, ভারতীয় বিড়ি ৩২০ প্যাকেট, গুড়া মেহেদী ৭০ কেজি, মদ ৮১ বোতল, বিয়ার ০২ বোতল, বাংলাদেশী রসুন ৪০০০ কেজি, ট্রাক ০১ টি, মোটরসাইকেল ০১ টি, ট্রলি ০১ টি, এবং অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ ১ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews