শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

রামপালে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ নিরাপত্তার দাবী 

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হায়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যবসায়ী ইকরাম শেখ রামপাল থানায় একটি আবেদন করেছেন। তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে,রামপাল উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচারক পদে থেকে সুনামের সাথে কাজ করে আসছিলেন। মাদ্রাসাটির ছাত্ররা মাদ্রাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল। এরপর মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে মাদ্রাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরী ছেড়ে চলে যান। কয়েকদিন পূর্বে ওই মাদ্রাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরাম কে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে আমাকে অব্যাহতি দেন। এরপরেও বাসস্টান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারা বার বার আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের অসত্য তথ্য দিয়ে হায়রানি করছে। এতে তারাও তাদের ষড়যন্ত্র করতে নিষেধ করলেও তারা কোন কিছুই মানছে না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির জানান আমি ছাত্রদের কাছ থেকে শুনে অভিযোগ করেছিলাম। লিয়াকত হাওলাদার ও শাহিন কিছুই জানেন বলে জানান। আতিয়ার ফকির সকল অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করে বলেন, ইকরাম ভালো না সে বিভিন্ন সময়ে অপকর্ম করেছে।
অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত  বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews