1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

পাইকগাছায় মৎস্য ঘের জবর দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –
খুলনার পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য লীজ ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় সবুজ সৎস্য খামার নিজ কার্য্যলয়ে সংবাদ সম্মেলনে করেছে । সোমবার দুপুর ২টায় সবুজ মৎস্য খামার পাইকগাছা শহরে নিজ কার্যালয়ে মালিক আলহাজ্ব মাশফিয়ার রহমান লিখিত বক্তব্য বলেন, আমি পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের লতা-পুতলাখালী মৌজায় জমির মালিকদের নিকট হইতে রেজিস্ট্রি ডিড মুলে ৭শ বিঘা জমিতে ৫ বছরের জন্য লীজ ঘের করে আসছি। পরবর্তীতে আমার অর্থের বিশেষ প্রয়োজন হওয়ায় আমি মৎস্য লীজ ঘেরটিতে যৌথ ব্যবসা করার জন্য অংশীদার খুঁজতে থাকি। এমন সময় লতা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মৃত নিরোদ বিহারী সরদারের পুত্র শিবপদ সরদার আমার সাথে যৌথ ব্যবসায়ের প্রস্তাব দিলে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গত ২০২৩ সালের ২৫ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বৎসরের জন্য অর্ধেক শেয়ারে যৌথ ব্যবসায় অংশনামা রেজিস্ট্রি ডিড করি। কিন্তু দুঃখের বিষয় যৌথ ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিবপদ সরদার ঘেরের দায়িত্বে না থেকে তার ভাই শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র মামলার আসামী মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সত্যরঞ্জনকে উক্ত ঘেরের দায়িত্ব অর্পন করে। তার দুই ভাই আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান মোড়লের ছত্রছায়ায় অত্র এলাকার আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর আস্তানা গড়ে তোলে। ১ম বছর শেষ হলে আমি এক বছরের হিসাব নিকাশ চাইলে সত্যরঞ্জন আমাকে লীজ ঘেরের বাসায় হিসাবের জন্য যেতে বলে। আমি লীজের বাসায় গেলে শিবপদ ও সত্যরঞ্জন আমাকে বলে এমপি রশীদুজ্জামানের নিকট থেকে নিতে হবে এবং অস্ত্রের মুখে আমার নিকট থেকে তিশত টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

এছাড়া সে অগ্নিমুর্তি ধারণ করে আমাকে জানিয়ে দেয়, আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় আছে এই বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে ফেলবে। আমার যতদিন ইচ্ছা আমার মৎস্য লীজ ঘের পরিচালনা করব। এতে বাঁধা দেওয়া বা জমির মালিকদের নিকট থেকে কোন রকমে ডিড নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। আমি দুই বছরের আমার অর্ধেক অংশে ২০ লক্ষ টাকার অধিক আমি লভ্যাংশ পাবো। আমার লভ্যাংশের টাকা আদায় এবং জমির মালিকদের নিকট থেকে পুনরায় যাতে ডিড গ্রহণ করতে পারি তার জন্য অত্র সাংবাদিক সম্মেলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট