শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাদাপাথরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ। শাহরাস্তি থানার ৫ পুলিশ কে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত। আজমিরীগঞ্জ পাহাড়পুরের যুবক ইটনায় ৫ কেজি গাঁজাসহ আটক। মদনহাট পাবনাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন। কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক। 
Title :
সাদাপাথরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ। শাহরাস্তি থানার ৫ পুলিশ কে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত। আজমিরীগঞ্জ পাহাড়পুরের যুবক ইটনায় ৫ কেজি গাঁজাসহ আটক। মদনহাট পাবনাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন। কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক। 

বিতর্কিত কাউকে যেনো উপদেষ্টা পরিষদে দায়িত্ব দেয়া না হয়- মির্জা ফখরুল”

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টা পরিষদের দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহ্যাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরো বলেন, এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। সংস্কারকাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কার কাজ সম্পন্ন করতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দাড়প্রান্তে নিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করেছে। তারা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। তবে নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যা সমাধান হয়ে যাবে। এ জন্য দরকার নির্বাচন ও সংস্কার।
বিএনপির মহাসচিব আরও বলেন, আল্লাহর রহমতে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। আজ আমরা শপথ নিয়েছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব। আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি কারণ, আমরা বিশ্বাস করি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব। বলে মন্তব্য করেন

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এবার ষষ্ঠতম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে যে দুটি দল করেন লালমনিরহাট জেলা বিএনপি একাদশ নীলফামারী জেলা বিএনপি একাদশ, লালমনিরহাটজেলা বিএপি একাদশ গোল (০ ২) নীলফামারী জেলা বিএনপির একাদশ (০১) প্রথম উদ্বোধনীও ম্যাচে লালমনিহাট জেলা বিএনপি বিজয় অর্জন করে। ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাটসহ আশেপাশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সুন্দর স্বচ্ছল্য ভাবে খেলা অনুষ্ঠিত হয় এবং সাধারণ খেলা প্রিয়ো মানুষ উৎসাহ উদ্দিপনার মাধ্যমে উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews