বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

রামপালে হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে এক ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রেসক্লাব রামপালে ব্যবসায়ী ইকরাম শেখ এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকরাম জানান, উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচালক পদে থেকে সুনামের সাথে তিনি কাজ করে আসছিলেন। ওই মাদরাসাটির ছাত্ররা মাদরাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল।

এরপর মাদরাসা কর্তৃপক্ষ তাকে মাদরাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরী ছেড়ে চলে যান। কয়েকদিন পূর্বে ওই মাদরাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরাম কে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন, মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইকরামকে আটক করে। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এরপরেও বাসস্টান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির তার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারা বার বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের অসত্য তথ্য দিয়ে হায়রানি করছে। প্রতিপক্ষ কোন কিছুই মানছে না। তারা বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। কোন কিছুতেই তারা থামছে না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির জানান আমি ছাত্রদের কাছ থেকে শুনে অভিযোগ করেছিলাম। লিয়াকত হাওলাদার ও শাহিন কিছুই জানেন না বলে জানান। আতিয়ার ফকির সকল অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ সকল অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews