1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জে কোটালীপাড়া ৩ শিকারী কে সাজা, অবমুক্ত ৪০ পাখি,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ০৩ পাখিশিকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থাকা ৪০টি অতিখি পাখি অবমুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর, উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা দেন। এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক, গোপালগঞ্জ জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক উপস্থিত ছিলেন।

প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলা ও ওই গ্রামের বিলে অভিযান চালিয়ে ৪০টি অতিথি পাখিসহ শিমুলবাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলীকে (২২) আটক করা হয়। এ ছাড়া পাখি শিকারের জন্য পেতে রাখা জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়।

এদের মধ্যে সুনীল বল্লভকে এক মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জব্দ অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, “দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট