1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

সিলেটের জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজন কে আটক করলো গোয়েন্দা টিম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ২০৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃত আসামির নাম মো বিলাল উদ্দিন (২৮)। সে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শিকার খাঁ গ্রামের ইনচান আলির পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ই নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম। এ সময় আটক হওয়া মাদক কারবারী বিলালের নিজ বাড়ীতে তল্লাশি চালায়। তার শয়নকক্ষের পাশের চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া উপ- পরিদর্শক  মো মামুনুর রশীদ বলেন, আটককৃত মদগুলো ম্যাকডোনাল্স ও কিংফিসার ব্রান্ডের। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা সমপরিমাণ। তিনি আরো বলেন, উক্ত ঘটনায়  তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটক আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট