সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

মোংলায় ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের মোংলায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী ১(একটি) ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের হিরনপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘বিএনএস কপোতাক্ষ’র নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগোনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানা সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এসময় বুধবার সকাল সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ ১টি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড দপ্তরে আনা হয়।

এরপর ট্রলারে থাকা ৪শ কেজি বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ১লাখ ১১হাজার টাকায় বিক্রি করা হয়। যা ভ্যাট আইটি সহ ১ লাখ ২৪ হাজার ৮শ ৫০ টাকা। পরবর্তীতে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews