1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সীমান্তে ৬৩লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ,২ জন আটক! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারত থেকে আসা ২ জন অবৈধ অনুপ্রবেশকারী আটকসহ প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ও ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তের অন্তর্ভুক্ত বিওপিসমূহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করে।

১৯ বিজিবি সূত্রে বলা হয়, রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক অভিযানে টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের ৫,৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি ভারতীয় চিনি , ৪২,০০০ পিস পাতার বিড়ি, এবং ১টি টাটা মাঝারী ট্রাক আটক করে।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ ১২ হাজার ৮৭৬ টাকা।

এছাড়া আগেরদিন শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ ডোনা বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক টহল দল উক্ত স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক জীবন দাস (২৯) এবং সজল দাস (২৯) নামে দুই অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ভারতীয় ৬,৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে রোববার আটককৃত বাংলাদেশি নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, জীবন দাসের বাড়ি হবিগঞ্জ ও সজল দাসের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এছাড়া শনিবার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক অভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের মিছরী গুড়া ৬,২৫০ কেজি, ভারতীয় চিনি ২,১০০ কেজি এবং ১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে আরো জানা যায়, দুইদিনের অভিযানে আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৬৫ হাজার ৩৭৬ টাকা। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি পিএসসি, দৈনিক খবরের কন্ঠ কে বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট