1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও। ঝিনাইদহ কালীগঞ্জে সংসদ সদস্য মাওলানা আবু তালিবের নিজস্ব কার্যালয় উদ্বোধন। ধারের টাকা পরিশোধ করতে না পারায় ঘরে ঢুকে গরু- বাছুর নিয়ে যায় সুদি মহাজন কালীগঞ্জে জমকালো আয়োজনে ‘শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন। লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চায় নতুন গতি: ‘সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেটে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেট সদর উপজেলায়, জুলাই-আগষ্ট বিপ্লবে
শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন। কিন্তু ম্মরণ সভায়র আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এটি নিয়ে রীতিমতো সদর উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

জানা যায়, সোমবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা সহ দুটি শহীদ পরিবার সহ বেশ কয়েকজন আহত ব্যাক্তি অংশ নেন।

সমাবেশে আসা একাধিক ব্যাক্তি ক্ষোভপ্রকাশ করে বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সিলেট সদর উপজেলার ওয়াসিম ও মোস্তাক শহীদ হয়েছেন। স্মরণসভার ব্যানারে এই দুই শহীদের ছবি দিলে উপজেলাবাসী খুশি হতেন। ব্যানারে শহীদদের ছবি না দিয়ে প্রকৃতপক্ষে তাদেরকে অসম্মান করা হয়েছে বলে জানিয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টরিতে শহীদদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য ছিলনা, শুধু মাত্র নাম ও ছবি দেখানো হয়েছে। এখানে দুইজন শহীদের বিস্তারিত তথ্য থাকলে সবাই জানতে পারতেন, তিনি কবে, কোথায়, কিভাবে শহীদ হয়েছেন সহ তার বিস্তারিত তথ্য থাকার আবশ্যক, কারন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো, জুলাই-আগষ্ট বিপ্লবের ইতিহাসও বিকৃত হতে পারে, উপজেলা প্রশাসন খুব ঠান্ডা মাথায় ইচ্চেকৃত ভাবেই এমনটি করেছে।

এদিকে,  অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হলেও তাদেরকে মঞ্চে ডাকা তো দূরের কথা উপস্থাপন তাদের নাম পর্যন্তও উচ্চারণ করনে নি। এটি নিয়েও সচেতন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আয়োজনে সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি এর বাহিরে কোন মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট