রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি
Title :

সিলেটে নেতৃবৃন্দের প্রশ্নের উত্তর দিলেন বিএনপি নেতা তারেক রহমান !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট বিভাগের সকল নেতাদের জন্য ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’  ও জনসম্পৃক্তি সাংগঠনিক বিভাগীয় কর্মশালা করেছে বিএনপি। কর্মশালায় দলটির ৫টি ইউনিটের আড়াইশ সিনিয়র নেতা অংশগ্রহন করেন।

মঙ্গলবার দিনভর সিলেট জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে প্রধান অতিথি হিসেব ভার্চুয়ালী যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেল ৪ টায় তিনি অনলাইনে যুক্ত হন। এসময় উপস্থিত দলটির নেতারা করতালি দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান।

কর্মশালায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান, নারীনেত্রী সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, একজন যুব নেতা ও একজন শ্রমিক নেতা বিএনপির ৩১ দফা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিকতার সহিত এসব প্রশ্নের উত্তর দেন।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের কাছ থেকে নিজের কাংখিত উত্তর পেয়ে বেজায় খুশি ও অনুপ্রাণিত দলটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews