মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

পানছড়ি শিক্ষা কর্মকর্তা ও ৮জন শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিনঃ খাগড়াছড়ি প্রতিনিধঃ খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা অবসর জনিত কারনে পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা ও ৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং ১জন শিক্ষককে মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুস্মিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদা বেগম এবং লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনিল ত্রিপুরা।

এসময় বক্তব্য রাখেন, সুজিত মিত্র চাকমা, (অবসরপ্রাপ্ত)পানছড়ি শিক্ষা কর্মকর্তা, সঞ্চয়ন চাকমা, সহকারি শিক্ষা কর্মকর্তা, দীঘিনালা, এডিন চাকমা, সহকারি শিক্ষা কর্মকর্তা, পানছড়ি, মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত), প্রধান শিক্ষক, খরানসি কার্বারীপাড়া সপ্রাবি, আলপনা দে, প্রধান শিক্ষক, পাইলট ফার্ম সপ্রাবি, সুরেশ কুমার ত্রিপুরা, প্রধান শিক্ষক, লোগাং বাজার সপ্রাবি, মো: মাসুদ আলম, সহকারি শিক্ষক,বাজার মডেল সপ্রাবি, সুবর্না খীসা, সহকারি শিক্ষক, পুজগাংমুখ বাজার সপ্রাবি। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাহমুদা আক্তার রুমি, সহকারী শিক্ষক, আলীনগর সপ্রাবি, গৌরি ত্রিপুরা, সহকারি শিক্ষক, লতিবান সপ্রাবি।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমেই একটি দেশ ও জাতি উন্নতির চরম শিখড়ে উত্তীর্ণ হতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাছাড়া শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই আলোকিত দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

এই সময় বিদায়ী শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা ও অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মোজাম্মেল হক, স্বপন চন্দ্র সাহা, দীপেন্দ্র চাকমা, জয়ন্ত মুনি চাকমা, কুসুম বালা চাকমা, বিশাখা চাকমা, আল্পনা চাকমা, বিলকিস আক্তার, কে সম্মাননা স্মারক প্রদানসহ নয়ন বিকাশ ত্রিপুরাকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews