1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

রামপালে আইনশৃঙ্খলা সভা মাদক নির্মুলে জেহাদ ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মির্জা মো. মুরশিদ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম,এ সবুর রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন প্রমুখ। সভায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ দমনে সবার কাছে সহযোগীতা চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় রামপালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মুরশিদ উপস্থিত সকলের দৃষ্টি আকর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ, চাঁদাবাজি বন্ধে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি ও মাদকসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন।
এর পূর্বে সকাল ১০ টায় একই সভাকক্ষে ১৬ ডিসেম্বর ও জাতীয় দিবস যথাযথ পালন উপলক্ষে আলোচনা করা হয়। এ সময় সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট