মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

ভারতের উগ্র বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়!

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
ভারতের উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়। তাদেরকে সম্মিলিত ভাবে রুখে দিতে হবে। তারা জানে না বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতের এক অনন্য উদাহরণ। এদেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলুর ধনী বাজে। কোন অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাক দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যেকোন সময় ছোবল দেওয়ায় চেষ্টা করছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার এসব কথা বলেন।
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সম্প্রতির সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।
অতিথি হিসেবে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড: সাইফ উদ্দিন সুমন,পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড: আব্দুস সাত্তার,উপজেলা মহিলা দলের আহবায়ক
লক্ষী রানী, পৌর মহিলা দলের আহবায়ক এড: রাশনা শারমিন আখি,শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা,যুবনেতা মোহর আলী, তাঁতি দলের এটিএম মইন উদ্দিন শিমুল ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ দেবেন প্রমুখ।
এসময় সম্প্রতির সমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা: আব্দুল মজিদকে খুলনা ০৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাওয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews