শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

হবিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে পৃথক বিক্ষোভ ও সমাবেশ করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২৯ নভেম্বর ২৪) ইং জুমার নামাজ শেষে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দিয়ে কোর্ট মসজিদের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল এর পরিচালনায় বক্তব্য রাখেন- মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ।
সভায় বক্তারা চট্টগ্রামে নির্মমভাবে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা এবং অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলহাজ রইছ মিয়া বলেন, যতদিন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত হবিগঞ্জে সুন্নি মুসলিম জনতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন আরো বেশ কিছু মুসল্লি।

শহর প্রদক্ষিণ শেষে খোয়াই মুখ এলাকায় সমাবেশ করেন।

হবিগঞ্জ খাদ্যগুদাম রোড় নুরানি জামে মসজিদ এর সামনে থেকে মুসল্লিরা মিছিল বের করে!

এতে উপস্থিত ছিলেন নূরানী জামে মসজিদের ইমাম মৌলানা নুমান আহমেদ , ও  মহি উদ্দিন হারুন- সুমন আহমেদ জামী, গোলাপ খান,  সাজিদুর রহমান শাহীন জয়নাল আবেদীন,সহ মসজিদে মুসল্লিবৃন্দ!

সমাবেশে বক্তারা চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার সুষ্ঠু বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।

এদিকে, হবিগঞ্জ শহরে জুমার নামাজের আগে থেকেই সরব ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শহরের মোড়ে মোড়ে অবস্থান নেন পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews