শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ আহত-৮।

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস রুপসা পরিবহনের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার বিকেল সাড়ে ৩ টার যশোর-ঝিনাইদহ সড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- যশোরের নওয়াপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে সবুজ হোসেন (৩০), খুলনার ফুলতলা এলাকার হাসিম শেখের ছেলে কিবরিয়া হোসেন (৫০), ঝিনাইদহের খাজুরা এলাকার আশরাফুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৮), আরাপপুর এলাকার শফিউদ্দিনের ছেলে সবুজ হোসেন (৩৮), মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার আনিচুর রহমানের স্ত্রী লিপি খাতুন (৩০), কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া এলাকার তুষার দত্তের স্ত্রী কৃষ্ণা দত্ত (৩৭), শিবনগর এলাকার আব্দুল করিম গাজীর ছেলে জাহিদুল ইসলাম (৫২) ও চৌগাছা উপজেলার মাড়–য়া এলাকার আবু কালামের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। এরমধ্যে সবুজ হোসেন ও শাহাবুদ্দিনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতলে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যশোরগামী রুপসা পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে ঝিনাইদহ গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটির যাত্রী ও কাভার্ড ভ্যানের চালকসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৮ জনকে আনা হয়। এরমধ্যে সবুজ ও শাহাবুদ্দিন নামে দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews