1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

বাঙ্কারে মোবাইল কোর্টের উপর বালু-পাথর উত্তোলনকারীদের হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযানের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২ ডিসেম্বর সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীরা।তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও অভিযানে অংশ গ্রহণকারী একজন পুলিশ সদস্য আহত হোন।পরে পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে তারা চলে আসেন।

এঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারের অভিমুখে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় বাঙ্কারের কাছাকাছি যাওয়া মাত্র পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট