বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জের নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত অর্ধশতাধিক!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে সরকারি খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২৪) ইং দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল।

এ ঘটনায় জের ধরে সোমবার রাত থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিস-বিচারে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

অদ্য দুপুরে উভয়পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হো‌সেন সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews