1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

বাগেরহাটের মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখায়,
ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে ‘দিল্লি না ঢাকা’,ঢাকা, ঢাকা, ‘ইসকন সব জঙ্গি’ স্বৈরাচারের সঙ্গী, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ এসব শ্লোগান দিতে দেখা যায়।
এ বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো, প্রভুর মতো নয়। বিগত বছরে ভারত সম্পর্ক করেছে আওয়ামী লী‌গের সাথে, বাংলাদেশের সাথে নয়।
স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত পতিত শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি, আমরা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে কখনও দেবে না।বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকাও পদদলিত করেছে। এটা বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভক্ত করার চেষ্টা করে আসছে।কিন্তু বাংলাদেশের মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের কোন ক্ষতি করতে পারবে না।
এসময় মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃএমরান হোসেন, মোকসেদুল আলম গামা, খোরশেদ আলম,মোংলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃবাবুল হোসেন রনি বাবুল, পৌর মহিলা দলের সভানেত্রী কমোলা বেগম, পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট