মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ফেনসিডিলসহ আটক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে চুনারুঘাটের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই এইচ এম মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক রোড থেকে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেন ডিবি সদস্যরা।

আটককৃত জাহাঙ্গীর চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আটককৃত জাহাঙ্গীর চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল।

তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews