1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংস্কারের অবৈধ স্থাপনা উচ্ছেদ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুর!

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোরলেন বাস্তবায়নে বাধাপ্রাপ্ত দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

দোকান মালিকের মামলার কারনে বেশ কয়েক মাস ধরে রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকার পর, স্থানীয়দের আন্দোলনের মুখে আইনি জটিলতা কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও কয়েকটি জায়গায় ফোরলেন নির্মাণ কাজ শুরু হয়। গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনী ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ে।

গাংনী পৌর শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনী ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মাণের দাবি জানায় স্থানীয়রা। যাত্রী ছাউনীর সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।

মামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মান কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনী জটিলতা কাটিয়ে দোকানের ভাড়াচুক্তি বাতিল করে, দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর/২৪ বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ উপস্থিতিতে দোকান এবং যাত্রী ছাউনি উচ্ছেদ শুরু হয়। এর মধ্য দিয়ে সড়কটি পুনরায় আবার সংস্কার কার্যক্রম শুরু হবে বলে, জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পূর্ণ হওয়ায় এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট