শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার।
Title :

নরসিংদীতে আ:লীগের দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত!

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

কামাল প্রধান নরসিংদী জেলা প্রতিনিধি!

নরসিংদীর রায়পুরায়  আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে!

এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক ইপি সদস্য মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম (৩২)।

এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহামেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহামেদ রাজুর অপর সর্মথক বাসেদ মেম্বারের দন্দ্ব চলে আসছিল।

এরই জেরে শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এসময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।

এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews