বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাক, বাস সংঘর্ষে ২ জন নিহত!

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!
ঢাকা সিলেট মহাসড়কের
নবীগঞ্জে চলন্ত ট্রাকের সঙ্গে পিছন থেকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রোববার (৮ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক।
সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ নিহত হন।

এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুই জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews