বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

শশুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় নতুন বরের মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ, পটুয়াখালী প্রতিনিধি।
৯/১২/২৪ খ্রিঃ, রোজঃসোমবার।

পটুয়াখালীর বাউফলে মিষ্টি নিয়ে শশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবার হোসেন (২৫) নামের এক নববিবাহিত তরুণ নিহত হয়েছেন। এসময় তার বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মো. শাওন (২২) আহত হয়েছেন।

সোমবার (০৯ডিসেম্বর) বিকেলে উপজেলার নুরাইনপুর বাজার সংলগ্ন এলাকায় ইকবাল হোসেন এর মোটরসাইকেলের সাথে অবৈধ মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মাহেন্দ্রা ট্রলি ও ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত ও আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা৷ এ সময় আহত অবস্থায় ইকবাল ও তার বন্ধুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

আহত মো. শাওন জানান, নিহত ইবকাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রুকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে শুক্রবার পাশের গ্রামের বীথির সাথে তার বিয়ে হয়। শাওন ও শুভকে নিয়ে শশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। এসময় দুর্ঘটনায় আহত শুভ গাড়ি মোটরসাইকেল চালাচ্ছিলেন৷

ইকবাল নিহত হয়েছেন নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশদিয়ে ওভারটেক করে যাওয়ার সময় ভুক্তভোগীদের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ইকবালের মাথায় গুরুতর জখম হয়। বরিশাল হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলেও জানায় পুলিশ।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ট্রলি চালককেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন ট্রলির বেপরোয়া চালানো সবার জন্য বিপজ্জনক।তাই তাদের প্রশাসনের মাধ্যমে একটা নির্ধারিত নিয়ম নীতির মধ্যে আনা উচিত ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews