1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্বগড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন যে সকল বিষয়ে সফলতা অর্জনকারী পাঁচ জন নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, ক) সফল জননী গাংনীর চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, খ) নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা অর্জনকারী নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, গ) অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী গোপালনগর গ্রামের কাকলী খাতুন, ঘ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাথুলী গ্রামের ভাবিরন নেছা এবং ঙ) শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী নারী হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা আক্তার বানু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, প্রধান অতিথী হিসেবে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথী হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী এবং যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট