1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

নরসিংদীর মেথিকান্দায়  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে অদ্য ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিচয় এখনো জানা যায়নি , তবে রেলওয়ে পুলিশ পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। লাশ উদ্ধারের সময় তার পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন নজরে আসলে মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট