1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

বাগেরহাটের মোংলায় নারীর প্রতি সহিংসতাপ্রতিরোধে র‌্যালী অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোংলায় বাদবন সংঘের আয়োজনে এক র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ (ডিসেম্বর)মঙ্গলবার সকালে মোংলার বৈদ্যমারি বাজারে এ আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় চিলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাদাবন সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটর নাজমিরা জুঁই, কামরুন্নাহার খাতুন, মো.মেহেদী হাসান প্রমূখ।এ আলোচনা সভায় বক্তারা বলেন কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারী কৃষক ও নারী জেলেরা ও তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণী পর্যায়সহ সকল ক্ষেত্রে নারীর সমানিধাকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার মানবাধিকার তাই তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বৈদ্যমারি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট