শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান মেহেরপুর প্রতিনিধিঃ
“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনার স্থানে এসে শেষ হয়।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক রফিক উল আলম,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. গাজী রহমান।
এসময় বক্তারা মানবাধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীনের সঞ্চালনায় মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদসহ বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজকর্মীরা‌ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। যেটি গাংনী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন গাংনী উপজেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, শরিফউদ্দিন বাবল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি বাঁকা বিল্লাহ।
প্রধান আলোচক হিসেবে ছিলেন, সাহারবাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী (ভুট্রো) ও ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক।
ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন সহ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews