মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জে ৩১ উদ্যোক্তা পেলেন সুদমুক্ত ঋণ

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর । গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহর সমাজসেবা কার্যালয় তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ।

‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন আর রশীদ। পরে ৯৪ টি কর্মদলের দলনেতার হাতে সাইনবোর্ড তুলে দেওয়া হয়।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার সিকদার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন।এতে গোপালগঞ্জ শহরের ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আমরা আজ ৩১ জনকে সাড়ে ১২ লাখ টাকার ঋণ প্রদান করেছি। এ পর্যন্ত আমাদের কার্যালয় থেকে গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ কোটি ১১ লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। এ ঋণ নিয়ে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। ঋণের আদায় হার প্রায় ৯৫%।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews