মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

আজ গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার উপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে।দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে তীব্র কুয়াশার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা দ্বিগুণ অনুভূত হচ্ছে।

আজ বৃহস্পতিবার দেশের ও জেলার সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। তবে অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাইরে বের হচ্ছেন। ভোরে মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভীড় করছেন হাসপাতাল গুলোতে। এরমধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। গরম কাপড় কিনতে পুরানো কাপড়ের দোকানে ছুটছেন নিম্ম আয়ের মানুষেরা।

গোপালগঞ্জ আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ ছিলো ২৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। মূলতঃ ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ না দেখা যাওয়া এবং উত্তরের মৃদু হিমেল হওয়ার কারণে এই শীতের অনুভূতি তাকে বাড়িয়ে তুলছে। আগামী ৩ দিনে এই তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews