1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

সিলেটের বিছনাকান্দি পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

দেশের অন্যতম পাথর কোয়ারি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে , আজ স্থানীয় হাদারপার বাজারে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এত উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ,
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাদারপার বাজারে উক্ত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।

বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর  সাপ্লাইয়ার সমিতির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমানগনি,ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক,বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীগন পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভুমি,  গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কতৃক অবৈধ ভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান ।

বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষে পতিত  আওয়ামী লীগ সরকার অবৈধভাবে  আইন করে বিছনাকান্দি সহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ করে। এদিকে সিলেটের কয়েক লক্ষ শ্রমিক এই কোয়ারির সাথে তাদের সম্পর্ক ছিল এবং তাদের একমাত্র কর্মস্থল ছিল এই পাথর কোয়ারি , কিন্তু বিগত পাঁচ ছয় বছর আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে পরিবেশের দোয়াই দিয়ে কোয়ারি বন্ধ করে দেওয়া হয়,

দুঃখের বিষয় হল এই লক্ষাধিক মানুষের জন্য কোন কর্মস্থলের ব্যবস্থা না করে, কেনো বন্ধ করে দেয় হলো, তারা এর জবাব আজ ও পান নাই , এদিকে পাথর শ্রমিকদের হাহাকার ও এলাকায় বিভিন্ন ধরনের অনিয়ম অশৃঙ্খলা দেখা দিয়েছে কয়েক বছর থেকে এই কোয়ারি বন্ধ থাকার কারণে পাথর শ্রমিকদের খুব কষ্টে জীবন যাপন কাটাতে হচ্ছে, শ্রমিকদের একটাই দাবি অচল পাথর কোয়ারি সচল চাই, আমাদের সম্পদ আমরাই তুলব কেন ভারত থেকে এল সি ক্রয় করব,কেন ভারত থেকে মাটি এনে টাকা দিব, লক্ষ লক্ষ শ্রমিক আজ কাজ নাই হাহাকার করতেছেন, আর কত পরিবেশের দোহাই দিবেন অবিলম্বে পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি ও দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট