শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটি শুক্রবার দুপুরে প্রকাশ করা হয়।
৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মহাম্মদকে যুগ্ম আহবায়ক, মাসুদ অরুন এবং আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।
বেশ কিছু দিন ধরে আলোচনায় ছিল মেহেরপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের বিষয়টি। পরবর্তী নেতৃত্বে কে কে আসছেন তা নিয়ে চলছিল নানা বিশ্লেষণ। আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আবার শুরু হল নতুন বিশ্লেষণ।
তবে নব্য গঠিত কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট যে- ‘‘আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চায়’’ এ বিষয়ে তিনি বার বার নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন। তার নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তার সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সবগুলো কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে। এর মাধ্যমে সুন্দর এবং শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে দল আরও সুসংহত হবে।
প্রসঙ্গত, মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে সাবেক এমপি মাসুদ অরুন সভাপতি এবং সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটি গঠনের লক্ষ্যে গেল ৯ ডিসেম্বর বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা কমিটি বিলুপ্ত করে তিনি ঢাকা ফিরে যান। আজ আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন প্রক্রিয়া একধাপ এগিয়ে গেল বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews