1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

গোপালগঞ্জে কাভার্ট ভ্যানে দুর্ঘটনায় পুলিশের এস আই  নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে কাভার্ট ভ্যান চাপায় মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তিনি গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন।

নিহত সাইফুল ফরিদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর)সোয়া ২টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মি সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন।

 

এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট